আবার মিলবে থ্রি ইডিয়টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘থ্রি ইডিয়টস’ ছবির তিন মুখ্য চরিত্র
‘থ্রি ইডিয়টস’ ছবির তিন মুখ্য চরিত্র

শেষ দৃশ্যটার কথা মনে আছে নিশ্চয়ই? ওই যে, একটা লেকের ধারে মিলেছিল তিন বন্ধু, র‍্যাঞ্চো, ফারহান ও রাজু। আলোচিত ‘থ্রি ইডিয়টস’ ছবির তিন মুখ্য চরিত্র। দিনে দিনে কম হয়নি, সাতটি বছর কেটে গেছে। এই সাত বছরে খবর ছিল না তিন বন্ধুর। নতুন খবর হচ্ছে, আবারও একসঙ্গে দেখা যেতে পারে থ্রি ইডিয়টসের মুখ্য চরিত্রদের। জানাচ্ছেন সিনেমার পরিচালক রাজু হিরানি।
সম্প্রতি ভারতীয় একটি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজু হিরানি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের একটা ভাবনা আছে। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিক্যুয়েলের ভাবনা পছন্দ করেছেন তিন কেন্দ্রীয় চরিত্রের অভিনেতারা। পরিচালক জানিয়েছেন, ‘আমরা আমিরকেও সিক্যুয়েলের বিষয়ে জানিয়েছিলাম। ওর খুব পছন্দও হয়েছে। সব ঠিক থাকলে ভবিষ্যতে আমরা ফের একসঙ্গে কাজ করব।’
জি নিউজ