আবার রিমেকে অজয় দেবগন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজয় দেবগন ‘দৃশ্যম’ ছবি দিয়ে বলিউড ভক্তদের মন কেড়েছিলেন। ছবিটি ছিল মালায়ালাম ছবি ‘দৃশ্যম’-এর হিন্দি সংস্করণ। এবার আরেক মালায়ালাম ছবির হিন্দি সংস্করণে অভিনয় করতে যাচ্ছেন ‘শিবায়’ তারকা।
বিখ্যাত পরিচালক প্রিয়দর্শন ঘোষণা দিয়েছেন, শিগগিরই তিনি মালায়ালাম ছবি ‘ওপপাম’-এর হিন্দি সংস্করণ তৈরি করতে যাচ্ছেন। সেখানেই মূল চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। ‘ওপপাম’ ছবির গল্প একজন অন্ধ লিফট অপারেটরকে কেন্দ্র করে। যাঁর গন্ধ, শব্দ ও স্পর্শের চমৎকার অনুভূতি আছে। তাঁর বিরুদ্ধে হত্যা করার অভিযোগ আনা হয়। তখন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মূল হত্যাকারীকে খোঁজেন।
অজয় দেবগনের শেষ ছবি ‘শিবায়’ বক্স অফিসে খুব একটা ভালো করেনি। বর্তমানে তিনি ‘বাদশাহো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস