আবার শাহরুখ-দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান
দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

শাহরুখের নায়িকা হিসেবেই ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে এসেছিলেন দীপিকা। দুজনের রসায়ন অসংখ্য দর্শক-শ্রোতাকে মোহিত করে রেখেছিল, এখনো করে। তাঁরা দুজন কখনোই একে অপরের সঙ্গে অভিনয় করতে অনীহা প্রকাশ করেননি। ফলে তাঁরা আবার একটি ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন—এটা বড় খবর নয়। বড় খবর হলো, খুব কাছাকাছি সময়েই তাঁরা জুটি বেঁধে আবার আসছেন। আর এই জুটির রসায়নে যা হয়—বক্স অফিসও নড়েচড়ে বসবে।
‘ওম শান্তি ওম’–এর পর এই জুটি ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি দুটি করেছেন। আনন্দ এল রাইয়ের একটি পুরো দস্তুর রোমান্টিক ছবিতে দেখা যাবে শাহরুখ-দীপিকাকে। টাইমস অব ইন্ডিয়া