আবার 'বাহুবলী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাহুবলী’ ছবির পোস্টার
‘বাহুবলী’ ছবির পোস্টার

‘বাহুবলী টু’ সিনেমা মুক্তি পাবে ২৮ এপ্রিল। তার আগেই ঘোষণা এল, ‘বাহুবলী’র প্রথম কিস্তি আবারও আসছে পর্দায়। আগামী ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তির ঘোষণা করল ছবির হিন্দি সংস্করণের স্বত্বাধিকারী করণ জোহর।
মাইক্রোব্লগ টুইটারে করণ ‘বাহুবলী’ সিনেমার একটি পোস্টার পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এই ধ্রুপদি স্মৃতিকে সতেজ করার সময় এখন। যাঁরা দেখেননি তাঁদের জন্য এ এক সুযোগ। এই সুযোগ মিস করা যাবে না।
‘বাহুবলী’ আবারও ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে। বিশাল সেট এবং গ্রাফিকসের কারণে ‘বাহুবলী’ এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা। কিছুদিন আগেই ছবির পরিচালক এস এস রাজামৌলি বলেছেন, ‘বাহুবলী টু’ দেখার আগে ‘বাহুবলী’ দুনিয়াতে আরেকবার দর্শকদের ভ্রমণ করাতে চান তিনি। এ ছাড়াও আরও অনেক রেকর্ড গড়ছে ছবিটি। এ বছর ৬,৫০০ সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। এটা ভারতীয় সিনেমার ইতিহাসে একটি রেকর্ড। আশা করা হচ্ছে ছবিটি ৬০০ কোটিরও বেশি আয় করতে পারবে। অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রানা দাগুবাতি প্রমুখ। মুম্বাই মিরর