আবারও অস্কারে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া এবার অস্কারে যাচ্ছেন কি না, তা নিয়ে ছিল অনেক জল্পনাকল্পনা। সব কল্পনার অবসান হলো প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতে। আর সেই ছবির ক্যাপশনেই এই অভিনেত্রী নিশ্চিত করেছেন যে এবার অনুষ্ঠিত ৮৯তম অস্কার আসরে হাজির হচ্ছেন তিনি।
গতবার প্রথমবারের মতো অস্কারের লালগালিচায় পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার যাবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু প্রিয়াঙ্কা ইতিমধ্যে অস্কারে অংশগ্রহণের জন্য উড়াল দিয়েছেন। বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘রোলিং স্টোন’-এর মূল গায়ক মাইক জ্যাকারের সঙ্গে সম্প্রতি একটি ছবি তুলে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে দেখা যাচ্ছে, এই দুই তারকা একটি ব্যক্তিগত জেট বিমানের সামনে দাঁড়ানো। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘পরিকল্পনার পরিবর্তন! আমরা অস্কারে হাজির হচ্ছি। মাইক জ্যাকার...লা লা ল্যান্ড।’

২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসবে এ বছরের অস্কার আসর। হিন্দুস্থান টাইমস