আবারও আদালতে সালমান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

প্রায় ১৯ বছর আগের এক অস্ত্র মামলায় মাসখানেক আগেই বেকসুর খালাস পেয়েছিলেন সালমান খান। কিন্তু বিধি বাম। ভারতের যোধপুর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সম্প্রতি একটি আবেদন করেছে রাজস্থান সরকার। আদালত আবেদনটি গ্রহণ করে এপ্রিলের ২১ তারিখে শুনানি ডেকেছেন।
এই অভিনেতার আইনজীবী জানিয়েছিলেন, সালমানের বিরুদ্ধে আনা অভিযোগের শক্ত কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস ঘোষণা করেন। সুলতান তারকার বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় যোধপুরের একটি বনে শিকার করতে বের হন তিনি। এরপর বনের দুটি মায়া হরিণ শিকার করার অভিযোগ এনে সালমানের নামে মামলা করেন বনের প্রহরী গোরধান সিং। মামলার অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বলিউড এই তারকার সঙ্গে থাকা রাইফেলটির লাইসেন্সও ছিল মেয়াদোত্তীর্ণ। সেই ছবির শুটিং চলাকালীন টাবু, সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নিলম ও সালমানের সঙ্গে ছিলেন।
এদিকে ১৫ মার্চ থেকে অস্ট্রিয়ায় ক্যাটরিনা কাইফের বিপরীতে টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিং শুরু করবেন সালমান খান। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২২ ডিসেম্বর। ইন্ডিয়া টুডে