আবারও ছবিতে গান গাইলেন শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর আবারও ছবিতে গান গাইলেন
শ্রদ্ধা কাপুর আবারও ছবিতে গান গাইলেন

শুধু অভিনেত্রী হিসেবেই নয়, গায়িকা হিসেবেও বলিউডে সুখ্যাতি পেয়েছেন শ্রদ্ধা কাপুর। ‘তেরি গালিয়া’ গানের পর এবার তিনি গাইছেন ‘বাঘি’ ছবির জন্য নতুন গান ‘সব তেরা’।

শক্তিমান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা, ‘আশিকী দুই’ ছবিতে দারুণ স্নিগ্ধ রোমান্টিক অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন বোদ্ধাদের। এরপর ‘এক ভিলেন’ ছবিতে অভিনয়ের পাশাপাশি নিজের কণ্ঠে গানও করেন। ‘তেরি গালিয়া’ গানটি শ্রদ্ধা কাপুর গেয়েছেন খালি গলায়। গানটির মূল সংগীতায়োজনের চেয়েও বেশি জনপ্রিয় হয় শ্রদ্ধার গাওয়া গানটি। এবার টাইগার শ্রফের সঙ্গে শ্রদ্ধার নতুন ‘বাঘি’ ছবিতেও গান গাইতে শোনা যাচ্ছে শ্রদ্ধাকে।
গানটির নাম ‘সব তেরা’। গত শুক্রবার গানটি মুক্তি পেয়েছে। ছবিটির পরিচালক সাব্বির খান গানটি গাওয়ার জন্য শ্রদ্ধাকে সুযোগ করে দেন ও গানটি গাওয়া ‘কঠিন’ হলেও শ্রদ্ধা তাঁর বিশ্বাসের মর্যাদা রেখেছেন বলে জানান।
সাব্বির বলেন, ‘আমি জানতাম শ্রদ্ধা দারুণ গায়। ক্রাবিতে প্রতিবার গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ই সে ভালো করেছে। আমাকে একরকম জোর করেই তাঁকে দিয়ে গানটি গাওয়াতে হয়েছে। কারণ গানটি খুবই উচ্চ স্বরে গাইতে হয় আর কাজটা কঠিন।’ তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তের পূর্ণ মর্যাদা রক্ষার জন্য শ্রদ্ধাকে ধন্যবাদ জানাই। ও আসলেই গানটাকে বিশেষ করে তুলেছে।’
অপরদিকে, খানের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শ্রদ্ধা। টুইটারের এক বার্তায় তিনি লিখেছেন, ‘আপনিই আমাকে গানটি গাইতে বলেছিলেন, আপনিই আমার ওপর আস্থা রেখেছিলেন। এমন সুন্দর একটি গান আমাকে দেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ।’
অমল মল্লিকের নির্দেশনায় রোমান্টিক এই গানটির দৃশ্যায়ন হয়েছে থাইল্যান্ডের ক্রাবি এলাকায়। শ্রদ্ধা আর অমল একই স্কুলে পড়েছেন। তাই ছোটবেলা থেকেই শ্রদ্ধার গান গাওয়ার প্রতিভার কথা তাঁর জানা ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে দেব দুলাল গুহ।