আবারও 'কফি উইথ করণ'-এ বরুন-আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ নতুন মৌসুমের প্রথম পর্বেই অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। আর তৃতীয় পর্বে ছিলেন বরুণ ধাওয়ান। তাঁরা দুই জন এবার একসঙ্গে হাজির হবেন এই অনুষ্ঠানে। আসন্ন ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’-র প্রচারে দুই তারকা ফের অতিথি হয়ে আসবেন করণের অনুষ্ঠানে। 

‘দুলহানিয়া’ সিরিজের দ্বিতীয় কিস্তির ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’। এর আগে বরুন-আলিয়া জুটি এই সিরিজের ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন।
‘কফি উইথ করণ-এর বরুন-আলিয়া পর্বের শুটিংও শেষ হয়ে গেছে। তবে, এটি কবে প্রচারিত হবে তা এখনো জানা যায়নি। সম্প্রতি বরুন ধাওয়ান তাঁর টুইটার অ্যাকাউন্টে করণ ও আলিয়ার সঙ্গে তোলা শুটিং সেটের কিছু ছবি প্রকাশ করেছেন।
‘বদরিনাথ কি দুলহানিয়া’ মুক্তি পাবে মার্চের ১০ তারিখে। ইন্ডিয়া টুডে।