আবেগাপ্লুত আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাটের সেলফির সঙ্গে মহেশ ভাটের সেলফি
আলিয়া ভাটের সেলফির সঙ্গে মহেশ ভাটের সেলফি

বাবা যদি মেয়ের ভক্ত হন! কী দারুণ! একজন সন্তানের জন্য আর কী চাই? আলিয়া ভাট তাই ভীষণ খুশি। বাবা মহেশ ভাট তাঁর মেয়ের বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। বিলবোর্ডের বিজ্ঞাপনে আলিয়া একটি মুঠোফোন হাতে সেলফি তুলছেন। মেয়ের সেলফির সঙ্গে ভক্ত বাবার সেলফি! দেরি করেননি আলিয়া। সঙ্গে সঙ্গে সেলফিদ্বয়ের একটি ছবি তুলে ফেললেন বলিউড অভিনেত্রী।
আবেগে আপ্লুত আলিয়া সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সঙ্গে লিখেছেন, ‘আমার বাবা আমার সেলফির সঙ্গে সেলফি নিতে থামলেন! আমার আর কী চাই?’ মুম্বাই মিরর, টাইমস অব ইন্ডিয়া