আব্রামকে নিয়ে যা বললেন শাহরুখ

জন্মের পর শাহরুখ খানের তৃতীয় সন্তান আব্রামকে নিয়ে গুঞ্জন রটেছিল। পুত্র নয়, আব্রাম নাকি শাহরুখের নাতি! এ নিয়ে ভার্চ্যুয়াল দুনিয়ায় ছড়িয়েছে কথা ও ভিডিও। ব্যাপারগুলো নিয়ে বিরক্ত হয়ে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।
রটেছিল, আব্রাম শাহরুখের বড় ছেলে আরিয়ানের সন্তান। আরিয়ানকে রোমানিয়ান এক বান্ধবীর সঙ্গে গাড়িতে দেখা গিয়েছিল। ভাইরাল হয়েছিল সেরকম একটি ভিডিও। বিষয়টি নিয়ে সম্প্রতি ‘টেড টক’ অনুষ্ঠানে কথা বলেছেন শাহরুখ। বলেন, ‘চার বছর আগে আমি ও গৌরি সিদ্ধান্ত নিই যে, আমাদের আরও একটি সন্তান দরকার। তখনই আমরা সারোগেসি পদ্ধতিতে আব্রামের জন্ম দিয়েছি। সেসময় আরিয়ানের বয়স মাত্র ১৫ বছর।’ তিনি বলেন, ‘আমরা পুরো পরিবার ভীষণ বিরক্ত ছিলাম বিষয়টি নিয়ে। আমার বড় ছেলের বয়স এখন ১৯ বছর। খোঁজ নিয়ে দেখুন, তাঁর ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সও নেই।’
ওই অনুষ্ঠানে প্রায় ১৭ মিনিট কথা বলেন শাহরুখ। সেসময় দিল্লিতে নিজের বেড়ে ওঠা, মাত্র ২০ বছর বয়সে মা-বাবাকে হারানো, অভিনয়ের জন্য মুম্বাইতে আসা নিয়ে স্মৃতিচারণ করেন এই অভিনেতা। হিন্দুস্তান টাইমস্।