আব্রামের জন্মদিনে করণের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ জোহরের কোলে শাহরুখ-পুত্র আব্রাম
করণ জোহরের কোলে শাহরুখ-পুত্র আব্রাম

বলিউড বাদশা শাহরুখ খানের দুজন খুব কাছের মানুষের জন্ম মে মাসে। একজন তাঁর চোখের মণি, ছোট ছেলে আব্রাম। আরেকজন প্রিয় বন্ধু করণ জোহর। আর মজার ব্যাপার হলো, তাদের দুজনের জন্মদিনই পরপর। গতকাল শুক্রবার ছিল নির্মাতা করণ জোহরের জন্মদিন। আর আজ শনিবার জন্মদিন আব্রামের। এবার চার বছরে পা দিল আব্রাম। আর তারকাদের মধ্যে সবার আগে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করণ।

আব্রামকে নিয়ে লেখা শাহরুখের পোস্ট
আব্রামকে নিয়ে লেখা শাহরুখের পোস্ট

করণ ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে আব্রামের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে আদুরে শিশু। শুভ জন্মদিন মিথুন রাশির জাতক।’
গতবার লন্ডনে করণ জোহরের জন্মদিনে মা-বাবার সঙ্গে আব্রামও উপস্থিত ছিল। সেই পার্টি শেষ হতে না হতেই শুরু হয়েছিল আব্রামের জন্মদিনের পার্টি। এবার অবশ্য করণ জোহরের জন্মদিনে বাবা শাহরুখ খানের সঙ্গী হয়েছিলেন বড় ছেলে আরিয়ান। আরিয়ানকে নিজের ছেলের মতো দেখেন করণ। বলিউডে আরিয়ানের অভিষেকও যে করণের হাত ধরেই হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এনডিটিভি।