আমার প্রেম গোপন কিছু নয়: আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা-বিরাট কোহলি
আনুশকা শর্মা-বিরাট কোহলি

এক বছর লুকোচুরি খেলার পর অবশেষে গত নভেম্বর মাসে প্রেমের কথা জনসমক্ষে স্বীকার করেন বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানের আলোচিত জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। সম্প্রতি আনুশকা জানিয়েছেন, বিরাট ও তাঁর প্রেম গোপন কিছু নয়। তিনি এও জানান, শুধু ব্যক্তিগত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তাঁরা।
অবশেষে বিরাট-আনুশকার স্বীকারোক্তিএ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘কেউ কিছুই লুকাচ্ছে না। আমরা খুব সহজ-স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছি। কেবল আমরা আমাদের প্রেম নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছি না। বিনোদন খবরের উৎস হতে পারি না আমরা। আপনারা যদি আমাদের একসঙ্গে দেখতে পান, তবে আমরা লুকানোর চেষ্টা করব না। কিন্তু আমরা বিষয়টি নিয়ে কোনো কথা বলব না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
বিরাট-আনুশকা জুটি এবার রুপালি পর্দায়!আনুশকা আরও বলেন, ‘আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেবল আমার বন্ধুদের সঙ্গেই আমি কথা বলব। পুরো পৃথিবীর সঙ্গে কথা বলার তো কিছু নেই।’
আনুশকা শর্মার পরবর্তী ছবি ‘পিকে’ মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন আমির খান, সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি, সৌরভ শুক্লা প্রমুখ।
পিকে ছবির টিজার দেখতে ক্লিক করুন