আমি এক যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্থা রুথ প্রভু
ইনস্টাগ্রাম

দক্ষিণী তারকা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক মাস পার হয়ে গেছে। বিচ্ছেদের পর নাগার সঙ্গে তাঁর সব ছবিও নেট দুনিয়া থেকে মুছে ফেলেছেন সামান্থা রুথ প্রভু। ছবিগুলোর মতোই দুঃসময়ের সব স্মৃতিও মন থেকে মুছে ফেলার চেষ্টা করছেন এই দক্ষিণী নায়িকা, নানাভাবে উপভোগ করতে চাইছেন নতুন পাওয়া এই স্বাধীনতা। তারই বিভিন্ন উজ্জ্বল মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা পড়ছে।

সামান্থা রুথ প্রভু
ইনস্টাগ্রাম

সম্প্রতি বিশেষ একটি পোস্টের মাধ্যমে জীবনের কাছে কখনো হার না মানার কথা বলেছেন সামান্থা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি কঠিন, আমি নমনীয়। আমি অপূর্ণ, আবার আমি পরিপূর্ণ। আমি কখনো হার মানিনি। আমি সবাইকে ভালোবাসি। আমি অত্যন্ত শক্তিশালী। আমি আবার উগ্রও। সবার ওপরে আমি এক মানুষ। আর আমি এক যোদ্ধাও বটে।’ এই পোস্টের সঙ্গে সামান্থা #মাইমম্মাসেইড জুড়েছেন।

সামান্থা রুথ প্রভু
ইনস্টাগ্রাম

বিচ্ছেদের পর থেকে দেশ–বিদেশ চষে বেড়াচ্ছেন সামান্থা। দুবাই সফর থেকে ফিরেছেন সম্প্রতি। তিনি তাঁর ভ্রমণ ডায়েরি থেকে এই সফরের কিছু ছবি আর ভিডিও পোস্ট করেছিলেন। তার কিছুদিন আগে এই দক্ষিণী রূপসী চার ধাম অর্থাৎ যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ ঘুরে এসেছেন। আর তার একগুচ্ছ ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন সামান্থা। ছবিগুলোর ক্যাপশনে এই সফরকে ‘অদ্ভুত’ আখ্যায়িত করে এই দক্ষিণী তারকা লিখেছেন, সব সময় হিমালয় তাঁকে মোহিত করে।

সামান্থা রুথ প্রভু
ইনস্টাগ্রাম

দক্ষিণী এই নায়িকা বলিউডে অভিষেকের জন্য রীতিমতো নিজেকে প্রস্তুত করছেন। তাপসী পান্নুর প্রযোজনা সংস্থার একটা ছবির জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শোনা যাচ্ছে, পরিচালক অ্যাটলির আগামী ছবির নায়িকা হতে চলেছেন সামান্থা। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার অভিনয়ের কথা ছিল। ছেলে আরিয়ান মাদক-কাণ্ডে অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার হওয়ার কারণে শাহরুখ ছবির শুটিং বন্ধ রেখেছিলেন। তাই শিডিউল সমস্যার কারণে নয়নতারা অ্যাটলির এই ছবি ছাড়তে বাধ্য হন। এখন খবর যে নয়নতারার জায়গায় সামান্থা আসতে চলেছেন।