আমি কোনো ভুল করিনি: বিনা মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী ও সন্তানের সঙ্গে বিনা মালিক
স্বামী ও সন্তানের সঙ্গে বিনা মালিক

গত মে মাসে পাকিস্তানের জিয়ো টিভির একটি অনুষ্ঠানে ইসলাম ধর্মকে অসম্মান করায় সম্প্রতি পাকিস্তানি মডেল ও অভিনেত্রী বিনা মালিককে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোনো ভুল করেননি বলেই দাবি করেছেন ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। 
রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিনা মালিক বলেন, ‘২৬ বছর! ২৬ বছর তো যাবজ্জীবন...কিন্তু পাকিস্তানের উচ্চ আদালতের প্রতি আমার আস্থা আছে। চূড়ান্ত রায়ে আমি অবশ্যই সুবিচার পাব। খারাপ কিছুই ঘটতে যাচ্ছে না। জীবনে অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছি। নিশ্চিত করেই বলতে পারি, আমি কোনো ভুল করিনি।’ এক খবরে এমনটিই জানিয়েছে গালফ নিউজ। 
গত বছর দুবাইয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী আসাদ বশীর খানকে বিয়ে করেন বিনা। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হন তিনি। ছেলের নাম তিনি রেখেছেন আবরাম খান। ২৬ বছর কারাদণ্ড পাওয়ার কথা জানার পর এক টুইটার বার্তায় বিনা লিখেছেন, ‘কখনো কখনো মাতৃত্বের শক্তি আইনের চেয়েও অনেক বেশি।’ 
আরও পড়ুন
বিনা মালিকের ২৬ বছরের কারাদণ্ড