আমি চোর নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার শ্রফ
টাইগার শ্রফ

ক্যারিয়ারের শুরুতেই কী এক উটকো ঝামেলায় জড়ালেন টাইগার শ্রফ। তাঁর নতুন ছবি মাইকেল মুন্নার বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ এসেছে। কৃতিক কুমার পান্ডে নামের এক লেখক-পরিচালক অভিযোগ করেছেন, এই ছবির স্ক্রিপ্ট তাঁর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে সুকৌশলে।
মাইকেল জ্যাকসনের এক খ্যাপা ভক্তকে নিয়ে ছবির গল্প। সত্যিকারের জীবনেও প্রয়াত পপ কিংবদন্তির মহাভক্ত পান্ডে নাকি অনেক দিন ধরেই এমন একটি ছবির স্ক্রিপ্ট নিয়ে ঘুরছিলেন। ছবিটি নিয়ে আরেক জ্যাকসন-ভক্ত টাইগারের সঙ্গে তাঁর কথাও হয়। পরে দেখেন, টাইগার নিজেই এই ছবি বানাচ্ছেন অন্য আরেক পরিচালককে নিয়ে!
বাবা জ্যাকি শ্রফ কয়েক দশক ধরে কাজ করেছেন সসম্মানে। এখনো করছেন। টাইগারও দাবি করলেন, এমন কাজ কখনো তিনি করেননি, করবেনও না, ‘এসব কথা কোত্থেকে আসে জানি না। আমি চুরি করি না। মিথ্যা বলি না। আমি প্রতারক নই।’
মাইকেল মুন্না পরিচালনা করবেন সাব্বির খান। ছবির শুটিং এখনো শুরু হয়নি। তার আগেই এই ঝামেলা শুরু। শুধু মুখে বলে নয়, পান্ডে সাহেব রীতিমতো পুলিশের দ্বারস্থ হয়েছেন। থানায় অভিযোগ করে এসেছেন। বলিউডে চৌর্যবৃত্তির অভিযোগ নতুন নয়। এর কোনোটাই অবশ্য শেষ পর্যন্ত বড় কোনো ঘটনা হিসেবে প্রমাণিত হয়নি। হিন্দুস্তান টাইমস।