আমির আবার নতুন লুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন লুকে আমির খান
নতুন লুকে আমির খান

বেশ কিছুদিন থেকেই নতুন লুকে আমির খান ধরা দিচ্ছেন। মি. পারফেকশনিস্ট কি কয়েক মাস আগে থেকেই চরিত্রে ঢোকা শুরু করে দিয়েছেন?
কিছুদিন আগেই বলিউড সুপারস্টার আমির খানের অন্য রকম লুকের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়েছিল। বলা হয়েছিল, আমিরের পরবর্তী ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এর ফার্স্ট লুক ছিল সেটি।
এবার আমিরের আরেকটি ছবি পাওয়া গেছে। কাছাকাছি লুকের এই ছবিতে আমির বেশ রংচঙে একটি টি–শার্ট পরে আছেন। এই ছবিতে আমিরকে দেখতে বেশ লাগছে।
আমিরের সাবেক ব্যবস্থাপক আদভাইত চন্দনের প্রথম ছবি হবে ‘সিক্রেট সুপারস্টার’। ছবিতে আমিরকে একজন সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে। মিড ডে

আরও পড়ুন: