আমির এবার কুস্তিগির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকের পোস্টার নিয়ে শোরগোলে কান না দিয়ে নিজের মতো করে কাজ করছেন আমির খান। এরই মধ্যে নতুন ছবির কাজও শুরু করে দিলেন। আমিরের নতুন ছবির নাম দঙ্গল। এ ছবিতে কুস্তিগিরের চরিত্রে তাঁকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ যেকোনো চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চেষ্টার কমতি করেন না। স্বাভাবিকভাবেই কুস্তিগিরদের নিয়ে বিস্তর গবেষণা করেছেন আমির। নতুন যেকোনো চরিত্রের জন্য রক্ত পানি করা শ্রম দেন আমির। খুব শিগগিরই আমিরকে তাই কুস্তির প্রশিক্ষণ নিতে দেখা যাবে। ভূতনাথ রিটার্নস ও চিল্লার পার্টির মতো ছবি পরিচালনা করা নিতেশ তিওয়ারিকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়। জি নিউজ।