আমির খানের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবি পিকের একটি পোস্টার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড তারকা আমির খান। পোস্টারে প্রায় উলঙ্গ অবস্থায় উপস্থাপন করা হয়েছে আমিরকে। শরীরে নেই কোনো পোশাক। পেটের নিচে দুই হাতে পুরোনো দিনের একটি ট্রানজিস্টর নিয়ে দাঁড়িয়ে তিনি। শুক্রবার পিকে চলচ্চিত্রের এই পোস্টারটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে শুরু হয় বিতর্ক। এরপর আমির খানের বিরুদ্ধে একটি মামলা করেন উত্তর প্রদেশের কানপুরের আইনজীবী মনোজ কুমার। এই মামলায় ছবির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধুবিনোদ চোপড়ার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানি হবে আগামী ৭ আগস্ট।