আমির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়া বলিউড তারকা আমির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। কানপুরের স্থানীয় একটি আদালতে আজ বুধবার আমিরের বিরুদ্ধে মামলাটি করেন আইনজীবী মনোজ কুমার দীক্ষিত। দ্য হিন্দু অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
মনোজ কুমারের অভিযোগ, অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্য সমাজে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে এবং এতে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ১ ডিসেম্বর এ মামলার শুনানি হবে।
আমির খান সম্প্রতি জানিয়েছেন, ভারতে চলমান অসহিষ্ণুতায় তাঁর স্ত্রী কিরণ রাও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীত হয়ে পড়েছেন। আমির খান বলেন, সন্তানদের নিরাপত্তার প্রয়োজনে কিরণ তাঁকে দেশ ছাড়তে বলেছেন।
এ প্রসঙ্গে আমির জানিয়েছেন, তিনি ভারতের এই ক্রমবর্ধমান অসহিষ্ণুতায় শঙ্কিত হয়ে পড়েছেন। বেশ কিছু দিন ধরে তিনি এই বিষয়টি লক্ষ্য করছেন যে এমন ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তিনি জানান, ইদানীং দৈনিক সংবাদপত্র পড়তেও তিনি ভয় পান।
আমির খানের বক্তব্যের সঙ্গে পুরোপুরি সহমত প্রকাশ করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। আমির খান এ ব্যাপারে পাশে পেয়েছেন আরও অনেককে। আজ ভারতের সমাজবাদী দলের প্রধান মুলায়ম সিং যাদবও আমিরের পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন
আমিরকে ভারত ছাড়ার কথা বলেন কিরণ!