আমির না হলে কে হতেন ফোগাত?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছরের শেষে মুক্তি পায় আমির খানের ছবি ‘দঙ্গল’। বলিউডের সারা বছরের হিসেব-নিকেশ বদলে দেয় সেই ছবি। একের পর এক রেকর্ড করে এগিয়ে যায় সবার আগে। কিন্তু ‘মিস্টার প্যাশনেট’ আমির যদি ছবিটিতে না থাকতেন, কে হতেন ফোগাত?
ইউটিভি মোশন পিকচার্সের সৃজনশীল প্রযোজক দিব্য রাও বলেছেন, ফোগাতের জীবনী নিয়ে ছবিটিতে প্রথম পছন্দ ছিল আমির খান। তিনি ফিরিয়ে দিলে দ্বিতীয় পছন্দ ছিলেন দক্ষিণী তারকা কমল হাসান ও মোহনলাল। ফোগাতকে নিয়ে একটি প্রবন্ধ পড়ার পর তাঁকে নিয়ে ছবি বানানোর কথা মনে হয় দিব্য রাওয়ের। এই ছিল ‘দঙ্গল’ শুরুর গল্প। গত ২৩ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি।
‘দঙ্গল’ এ পর্যন্ত আয় করেছে ৩৭০ কোটি রুপি, যা ছিল গেল বছর বক্স অফিসের সর্বোচ্চ আয়। অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শাইখ প্রমুখ। পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। ইন্ডিয়ান এক্সপ্রেস।