আমির ভাবতেন তাঁর বাবা হিটলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দঙ্গল’ ছবিতে আমির খান
‘দঙ্গল’ ছবিতে আমির খান

আমির খানের দঙ্গল মুক্তির দিন কাছে চলে এসেছে। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দঙ্গল’। বেশ কিছুদিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’-এর ট্রেলার। তিন মিনিটের ট্রেলারেই মুগ্ধ দেশের অসংখ্য দর্শক। ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবির একটি গান। গানের নাম ‘হানিকারক বাপু’।

এই গানটির এমন অদ্ভুত নাম হওয়ার কারণ জানাতে গিয়ে আমির তাঁর প্রমোশনাল ভিডিওতে জানিয়েছেন, ছোটবেলায় শাসনের চোটে অনেকেরই মনে হয়, তাঁদের বাবার চেয়ে নিষ্ঠুর মানুষ বোধ হয় আর হয় না! বাবা তো নয়, ঠিক যেন হিটলার! অনেক বাচ্চাই মনে করে এমন বাবা তাঁদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্টই হানিকারক!’ শুধু তাই নয়, স্বয়ং আমিরও নাকি এমন ভাবতেন ছোটবেলায়।
দঙ্গল’-এ এমনই কড়া ধাঁচের বাবার ভূমিকায় দেখা যাবে আমিরকেও। তবে ছবিতে নেহাত মজা করেই ‘হানিকারক বাপু’ গানটি যুক্ত করা হয়েছে ।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে আমির খান অভিনয় করেছেন কুস্তিগির মহাবীর সিং ফোগাতের চরিত্রে। একই সঙ্গে তরুণ কুস্তিগির আর মধ্যবয়স্ক পিতা—এ দুই রূপে ছবিতে আমিরের দেখা মিলবে। ছবিতে দেখা যায়, হরিয়ানার এক গ্রামে বসবাসকারী একসময়ের নামডাকওয়ালা কুস্তিগির স্বর্ণজয়ের স্বপ্ন পূরণ করতে চান সন্তানদের দিয়ে। আর সে জন্য তার চাই একটি পুত্রসন্তান। তবে ভাগ্যের পরিক্রমায় দুটি কন্যাসন্তানের জনক তিনি। তাদের এই কাজের (কুস্তি লড়াই) উপযোগী মনে না করলেও একদিন ঘটনাক্রমে তিনি অনুধাবন করেন, মেয়েরাও ছেলেদের চেয়ে কম নয়! এরপরই শুরু হয় দুই কন্যাকে নিয়ে মহাবীরের নতুন লড়াই।
টাইমস অব ইন্ডিয়া