আমিরই বলেছিলেন সালমানের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে আমির ও সালমান
এক ফ্রেমে আমির ও সালমান

গল্পটা ব্যতিক্রম। আর এ ধরনের ভিন্ন রকম গল্প পেলেই লুফে নেন আমির খান। কিন্তু বজরঙ্গি ভাইজান-এর গল্পটা পড়ার পর আমিরের মনে হয়েছে, তাঁর চেয়ে এই চরিত্রে বেশি ভালো করবেন সালমান খান। আর তাই নিশ্চিত ব্যবসাসফল জেনেও বজরঙ্গি চরিত্রটি ফিরিয়ে দিয়েছেন। শুধু ফিরিয়ে দেওয়া নয়, আমির নিজে প্রস্তাব করেন চরিত্রটি যেন সালমানকে দেওয়া হয়।
আমির ও সালমানের বন্ধুত্ব আন্দাজ আপনা আপনা ছবির চেয়েও পুরোনো। যে সম্পর্কে জোয়ার-ভাটা এলেও একেবারে ছিন্ন হয়নি। শাহরুখের সঙ্গে যেটা হয়েছে আমিরের।
শাহরুখ-সালমানের দূরত্ব বরং আমির-সালমানকে আরও কাছে এনেছে। বন্ধুর প্রতি ভালোবাসার আরও একটি নজির রাখলেন আমির।
সালমান এটি স্বীকারও করেছেন, ‘হ্যাঁ, আমিও আমিরের কাছে শুনেছি ওকেই প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ও আমার কথা বলে। বলতেই হবে এটা আমির সাহেবের উদারতা।’ আইএএনএস