আমিরকে না বলেছিলেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন
আমির খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন

এ তথ্য হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, ক্যারিয়ারের শুরুতে আমির খানের সঙ্গে ছবি করা হয়নি এককালের মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়ার। ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিপরীতে অফার পেয়েও তা নিজেই ছেড়ে দিয়েছিলেন তিনি। এখন সেই আমির খানের সঙ্গেই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন ঐশ্বরিয়া।
প্রশ্ন জাগতে পারে, ওই সময়েই সুপারস্টার আমিরের সঙ্গে কেন অভিনয় করেননি ঐশ্বরিয়া? সম্প্রতি এ কথা জানালেন নিজেই। ‘কমেডি নাইটস উইথ কপিল’ অনুষ্ঠানে তাঁর আসন্ন ছবি ‘জজবা’র প্রচারে গিয়ে পুরোনো প্রসঙ্গ ফিরিয়ে আনলেন ঐশ্বরিয়া। বললেন, ‘আমিরের বিপরীতে “রাজা-হিন্দুস্থানি”তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম আমি। কিন্তু সে সময় আমি পড়াশোনা করছিলাম। তাই ছবিটা করা হয়নি। পড়াশোনা শেষ করে মিস ওয়ার্ল্ড হওয়ার পরই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি।’
কালে কালে অনেক বেলা হলো। ‘রাজা হিন্দুস্থানি’র পর দুজনেরই বয়স, অভিজ্ঞতা বেড়েছে। এখন যদি আমিরের বিপরীতে সুযোগ আসে রাজি হবেন বচ্চন পুত্রবধূ?

‘অবশ্যই।’ হেসে বললেন ঐশ্বরিয়া, ‘চিত্রনাট্য পছন্দ হলে কাজ করব।’