আমিরকে রেখার হৃদয়গ্রাহী চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান ও রেখা
আমির খান ও রেখা

‘দঙ্গল’ ছবি দিয়ে গত বছরে বক্স অফিস সাফল্যের চূড়ায় চলে গেলেন আমির খান। শুধু আর্থিক সাফল্যই পাননি মি. প্যাশনেট, পেয়েছেন বড় বড় তারকার থেকে প্রশংসা ও ভালোবাসা। এবার বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখার পাঠানো চিঠি পড়ে কেঁদেই ফেললেন আমির।
চিঠিতে আমিরের অভিনয়ের প্রশংসা করেন এ অভিনেত্রী। চিঠি পড়ার সময় আবেগে আপ্লুত হয়ে যান আমির। তাঁর চোখে চিক চিক করছিল অশ্রু। চিঠিটি এখন থেকে সব সময় নিজের কাছে রাখবেন তিনি। কারণ, চিঠিটি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে।
ছবিটি রেখার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানাতে রেখা আমিরের দেওয়া পার্টিতেও এসেছিলেন। দুজনে একসঙ্গে ছবি তোলেন। রেখাকে পার্টি শেষে বিদায় নেওয়ার সময় রাস্তা পর্যন্ত এগিয়ে দেন আমির।
নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি ভারতীয় কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনী নিয়ে। এখনো ছবিটি চলছে সিনেমা হলে। নিজ দেশে এ পর্যন্ত আয় করেছে ৩৮৬ কোটি ৬৯ লাখ রুপি। অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা প্রমুখ। এনডিটিভি