আমিরের কঠিনতম চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

চ্যালেঞ্জ নিতে তিনি কখনো পিছপা হন না; বরং ভালোইবাসেন। বলিউডের এক মুঠো প্রেম আর দুই চিমটি অ্যাকশনের চেনা রেসিপি থেকে বের হয়ে এসেছিলেন তিনিই। আমির খানের নামের পাশে তাই ব্যতিক্রমী ছবির তালিকাটা দীর্ঘই। তবে আমির নিজে মনে করেন, আগের সব ছবিকে ছাপিয়ে যাবে পিকে। আমিরের মতে, এই ছবিই ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ছবিতে নাম–ভূমিকায় অভিনয় করেছেন আমির। তাঁর চরিত্রটিই এমন, যেখানে ক্ষণে ক্ষণে ভিন্ন ভিন্ন আবেগ নিয়ে খেলতে হয়েছে অভিনেতা আমিরকে। বলা হচ্ছে, এটাই আমিরের ক্যারিয়ারের সবচেয়ে আবেগ-উচ্ছল ছবিগুলোর মধ্যে একটি। আমির নিজে তাঁর বাকি ছবিগুলোকে এক পাল্লায় আর শুধু পিকেকে নাকি এক পাল্লায় তুলছেন। মিস্টার পারফেকশনিস্ট ছবিটিতে কাজও করেছেন দুর্দান্ত। ছবির জন্য ভোজপুরিও শিখতে হয়েছে তাঁকে।
আমিরভক্তদের নিশ্চয়ই তর সইছে না পিকে দেখার জন্য। তার ওপর ছবিটা তো রাজকুমার হিরানির মতো পরিচালকের, মুন্নাভাই কিংবা থ্রি ইডিয়টস যাঁর সৃষ্টি। কিন্তু আগামী ডিসেম্বরের আগে এ অপেক্ষা ফুরোবে না। টিএনএন।