আমিরের জন্য ২৫ লাখ রুপির 'দঙ্গল কেক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনব এই কেক পাঠিয়েছে আমিরের ভক্তরা। ছবি: ফেসবুক।
অভিনব এই কেক পাঠিয়েছে আমিরের ভক্তরা। ছবি: ফেসবুক।

বলিউড তারকাদের ঘিরে ভক্তদের পাগলামো নতুন কথা নয়। এবার বলিউড তথা সমগ্র বিশ্ব সাক্ষী হলো অনুরাগীদের আরেক নতুন পাগলামোর। আমির খানের জন্য ২৫ লাখ রুপির কেক পাঠিয়েছে তাঁর ভক্তরা। 

বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানের ভক্তরা সারা বিশ্বে ছড়িয়ে আছে। ‘দঙ্গল’ ছবির পর তাঁর অনুরাগীর সংখ্যা আরও বেড়েছে। এবার আমিরের দুবাইয়ের অনুরাগীরা তাদের প্রিয় তারকার জন্য এক অভিনব উপহার পাঠাল ভারতে। ‘দঙ্গল’ ছবি দেখে ভীষণ উচ্ছ্বসিত তাঁর দুবাইয়ের ভক্তরা। তাই তারা তাদের প্রিয় তারকাকে সম্মান জানাতে ‘দঙ্গল কেক’ পাঠাল। জানা গেছে এই অভিনব কেকটি বিশ্বের সব থেকে বড় এবং দামি কেক।
বিশেষ এই কেকটিতে আমিরের প্রতিরূপসহ ‘দঙ্গল’ ছবির একটি দৃশ্য আছে। এ ছাড়া ভারতের জাতীয় পতাকা এবং তার দুপাশে দুটি মেডেলও শোভা পাচ্ছে কেকটিতে। আমিরের জন্য বানানো এই কেকটির ওজন প্রায় ৫৪ কেজি। ২০০ জন মানুষ কেকটি খেতে পারবে। দঙ্গল কেকটি বানাতে ৪০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লাখ রুপি খরচ পড়েছে।
কেকটির দাম শুনে নিশ্চয় চোখ কপালে উঠছে। কেকটি এত দামি হওয়ার কারণ এতে সোনা ব্যবহার করা হয়েছে। জানা গেছে, কেকটির মধ্যে যে স্বর্ণ পদকগুলো শোভা পাচ্ছে তা নাকি আসল সোনা দিয়ে গড়া হয়েছে। এক মাস ধরে ১ হাজার ২০০ ব্যক্তি এই অভিনব কেকটি বানিয়েছেন!