আমিরের নতুন পিকে পোষ্টারে রেডিও উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খানের ‘পিকে’ ছবির পোস্টারে নগ্নতার কারণে সমালোচনার ঝড় বইছিল চারদিকে। আগস্টের ২০ তারিখের দিকে আসছে এ ছবির নতুন পোস্টার। সেখানে নাকি আমিরের আব্রু ঢাকার ট্রানজিস্টরটিও থাকছে না। জানিয়েছেন স্বয়ং আমির। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ প্রসঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান জানিয়েছেন, আগস্টের ২০ তারিখে পিকে ছবির নতুন পোস্টার আসছে। সে পোস্টারে আগের সেই ট্রানজিস্টরটিও আর থাকছে না।

এর আগে প্রথম পোস্টারটি প্রকাশিত হওয়ার পর এর পক্ষে বিপক্ষে নানা তর্কবিতর্কের মেঘ জমে উঠেছিল। কেউ বলছিলেন— এটা প্রচারণার কৌশল, কেউবা করেছিলেন তাঁর সাহসিকতার প্রশংসা। আবার নিন্দার ঝড়ও টালমাটাল করে দিয়েছিল ছবি সংশ্লিষ্ট সবাইকে। শেষমেশ তোপের মুখে পোস্টারের আমিরের আব্রু ঢাকা হয়েছিল পোষাকে।

দেখা যাক, নতুন পিকে পোস্টারে আমির কি চমক নিয়ে আসেন। আর দর্শকরাই বা কীভাবে নেন রেডিওহীন আমিরের এই নতুন পিকে পোস্টার।

প্রসঙ্গত, রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ।