আমিরের পিকে স্ট্যান্ডিতে আনুশকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকে ছবির প্রথম প্রচারণা অনুষ্ঠানে (বাঁ দিক থেকে) রাজকুমার হিরানি, আমির খান, আনুশকা শর্মা ও বিধু বিনোদ চোপড়া
পিকে ছবির প্রথম প্রচারণা অনুষ্ঠানে (বাঁ দিক থেকে) রাজকুমার হিরানি, আমির খান, আনুশকা শর্মা ও বিধু বিনোদ চোপড়া

পিকে ছবির পোস্টারে ট্রানজিস্টরে আব্রু সামলে জন্মদিনের পোশাকে আমির খানের হাজির হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছিল বলিউডে। পরে আমিরের সহ-অভিনেত্রী আনুশকা শর্মাও ট্রানজিস্টর নিয়ে পিকে ছবির মোশন পোস্টারে হাজির হন। প্রকাশিত পোস্টারে ছোট চুলে মিলিটারি পোশাক পরে কাঁধের সঙ্গে বেল্ট দিয়ে ট্রানজিস্টর ঝুলিয়ে রাখা আনুশকার দেখা মিলেছে। সম্প্রতি আবারও বহুল আলোচিত পিকের ট্রানজিস্টর নিয়ে হাজির হয়েছিলেন আনুশকা। তবে এবারে কোনো পোস্টারে নয়, আমিরের গলাকাটা স্ট্যান্ডিতে নিজের মাথা রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন আনুশকা।

সম্প্রতি মুম্বাইয়ে পিকে ছবির প্রথম প্রচারণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমির ও আনুশকা ছাড়াও হাজির ছিলেন পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া। এখন পর্যন্ত প্রকাশিত পিকের পোস্টারে আমিরকে বেশ কয়েকটি ভিন্ন রূপে দেখা গেছে। প্রচারণা অনুষ্ঠানেও আমিরের ভিন্ন ভিন্ন রূপ দেখানো হয়। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।
অনুষ্ঠানে আমিরের গলাকাটা তিনটি স্ট্যান্ডি রাখা হয়েছিল মঞ্চে। এর মধ্যে একটি ছিল আমিরের বহুল আলোচিত ট্রানজিস্টরে আব্রু ঢেকে রাখার স্ট্যান্ডিটি। অনুষ্ঠানের একপর্যায়ে সেটির পেছনে দাঁড়িয়ে মাথা রেখে ছবি তোলার জন্য পোজ দেন আনুশকা। বাকি দুটি স্ট্যান্ডিতে মাথা রেখে ছবি তোলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া। সে সময় আনুশকার পাশে দাঁড়িয়ে ছিলেন আমির। পরে মজার ওই মুহূর্তের ছবি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: