আমিরের বাড়িতে শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বাড়িতে দেখা গেল কিং খান শাহরুখ খানকে। শুধু তা–ই নয়, সেখানে আমিরপত্নী কিরণের সঙ্গে স্ত্রী গৌরী খানকে নিয়ে শাহরুখ কার্ড খেলায়ও মেতেছিলেন।
গত ৩০ অক্টোবর দেওয়ালি উপলক্ষে আমির খান তাঁর বাড়িতে পার্টির আয়োজন করেন। দাওয়াত দিয়েছেন বলিউডের বন্ধুদের। সে বন্ধুর তালিকায় শাহরুখ খানও ছিলেন। দেওয়ালির পার্টিতে আমিরের দাওয়াত স্বীকার করে স্ত্রী গৌরীকে নিয়ে সোজা উপস্থিত হয়েছেন শাহরুখ। শুধু তা–ই নয়, আমিরের স্ত্রী কিরণের সঙ্গে কার্ডও খেলেন শাহরুখ-গৌরী। পার্টিতে তোলা একটি ছবিতে দেখা যায় তাঁদের। তবে ছবিতে আমিরকে দেখা যায়নি।
এরপর শাহরুখ খান বচ্চন পরিবারের ঐতিহ্যবাহী পার্টিতে চলে যান। সেখানে অবশ্য ক্যামেরার সামনে দাঁড়াননি এ অভিনেতা। বলিউড হাঙ্গামা