আমিরের বাড়িতে সানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওয়ালি উৎসব চলছে। এ নিয়ে বলিউড তারকাদের মাঝেও উচ্ছ্বাসের শেষ নেই। নিজ নিজ বাড়িতে আয়োজন করেছেন দেওয়ালি পার্টি। দাওয়াত দিয়েছেন তারকা বন্ধুদের। এবারের দেওয়ালিতে আমির-কিরণ জুটিও আয়োজন করেছিলেন পার্টির। সে পার্টিতে বলিউড বন্ধুদের মধ্যে উজ্জ্বল ছিলেন সানি লিওন।
সানি একা আসেননি। সঙ্গে এসেছেন স্বামী ডেনিয়েল ওয়েবারও। উৎসব উপলক্ষে সানি পরেছিলেন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। সানির মুখে ছিল হাসি।
বছরের শুরুতেই একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বেশ আলোচনায় চলে আসেন সানি। তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন আমির। আমির খানের একটি ছবির শুটিংয়ে দাওয়াত দিলে ছবির সেটে চলে এসেছিলেন সানি লিওন। দুজন একই ছবিতে কাজ করার আগ্রহও জানিয়েছিলেন।
আমিরকে শিগগিরই দেখা যাবে ‘দঙ্গল’ ছবিতে। এ ছবিতে ভারতীয় খেলোয়াড় মহাবীর সিং ফোগাতের চরিত্রে দেখা যাবে আমির খানকে। টাইমস অব ইন্ডিয়া