আরও কিছুদিন হাসপাতালেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

এবারের দিওয়ালি বা দীপাবলি উৎ​সবে হইচই আর নানা অনুষ্ঠানে অংশগ্রহণটা বোধ হয় তাঁর একটু বেশিই হয়ে গিয়েছিল। এসব করে কিছুটা ক্লান্ত হয়েই পড়েছিলেন অন্তঃসত্ত্বা রানী মুখার্জী। সমস্যা গুরুতর কিছু না হলেও কোনো ধরনের ঝুঁকিই নিতে চাননি রানীর স্বামী আদিত্য চোপড়া। রানীর পূর্ণ বিশ্রামের জন্য এই ‘হবু মা’কে নিয়ে সোজা হাসপাতালেই চলে গিয়েছিলেন তিনি। চিকিৎ​সকের পরামর্শে কিছুদিনের জন্য রানীর ঠাঁই হয়েছিল হাসপাতালে। সম্প্রতি এ অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে রানীকে। তবে কি রানী গুরুতর অসুস্থ?

রানী মুখার্জির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সামান্য কিছু জটিলতা দেখা দিয়েছিল বলিউডের এই অভিনেত্রীর। রানী এখন ভালোই আছেন। হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন। তবে, আরও কয়েকটা দিন হাসপাতালেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই তারকা।

অবশ্য সূত্রটি জানিয়েছে, রানী মুখার্জীর আরও কিছুদিন হাসপাতালে থাকার পেছনের কারণ হলো, বাড়িতে অনাগত সন্তানের জন্য একটি নতুন ঘর তৈরির কাজ চলছে। এই অবস্থায় ধুলাবালি এবং শব্দ দূষণ থেকে দূরে থাকতেই রানী আরও কিছুদিন হাসপাতালেই নিরিবিলিতে কাটাতে চাইছেন।

তাই রানী ভক্তদের এ জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাড়ির সংস্কার কাজ শেষ হলেই হাসপাতাল থেকে ছুটি নেবেন এই তারকা। রানী মুখার্জী ও নির্মাতা আদিত্য চোপড়ার সংসারের প্রথম সন্তানটি পৃথিবীর মুখ দেখতে যাচ্ছে ২০১৬ সালের জানুয়ারি মাসের দিকে।

এদিকে গুজব রটেছে, রানী মুখার্জী তাঁর সন্তানের জন্ম দিতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন। যদিও এ সম্পর্কে রানী কিংবা আদিত্য কেউই কোনো ধরনের তথ্য জানাননি। পিটিআই।এনডিটিভি।