আরমান-আনিশার বিয়েতে তারার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বছরের শুরুতে ধুমধাম করে বলিউডপাড়ায় হয়ে গেল আরও একটি বিয়ে। বড় পর্দার তারকা আরমান জৈন সাত পাকে বাঁধা পড়লেন দীর্ঘদিনের বান্ধবী মডেল আনিশা মালহোত্রার সঙ্গে। সম্পর্কে আরমান কারিনার ফুফাতো ভাই। মহা ধুমধামে সপ্তাহজুড়ে চলল প্রি-ওয়েডিং ফাংশন, সংগীত, মেহেদি, মালাবদল ও বিয়ে–পরবর্তী অনুষ্ঠান। সেখানে দল বেঁধে ‘দাওয়াত খেয়েছেন’ বলিউডের রথী–মহারথীরা। ইনস্টাগ্রাম থেকে সে রকম কিছু ছবি নিয়েই এ আয়োজন।











