আরিয়ানের জন্মদিনের পর শুটিংয়ে ফিরবেন শাহরুখ

আরিয়ান খানছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর সব ছবির শুটিং বন্ধ রেখেছিলেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, ছেলের জন্মদিনের পরই ছবির শুটিং শুরু করবেন এই বলিউড সুপারস্টার।
১৩ নভেম্বর আরিয়ান খান ২৩তম জন্মদিন উদ্‌যাপন করতে চলেছেন। শোনা যাচ্ছে, ছেলের জন্মদিনের পর অ্যাটলির ছবির শুটিং আবার শুরু করবেন শাহরুখ। এই ছবির একটা শিডিউল সম্পূর্ণ করবেন তিনি।

ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান
ছবি: ইনস্টাগ্রাম

আর তার পরপরই ‘পাঠান’ ছবির শুটিংয়ের উদ্দেশ্যে স্পেনে রওনা দেবেন শাহরুখ। আর এখানে এক লম্বা শিডিউলে শুটিং হবে বলে খবর রয়েছে বলে জানা গেছে।

অ্যাটলির ছবির শুটিং চলাকালেই গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান। আর তাই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন কিং খান। কিন্তু অ্যাটলি ছবির শুটিং বন্ধ রাখেননি। তিনি শাহরুখের দৃশ্যগুলো তার বডি ডাবল প্রশান্ত বাডলেকে দিয়ে করিয়েছিলেন। এদিকে গতকাল বুধবার খবরে এসেছে, অ্যাটলির এই ছবির নায়িকা নয়নতারা আবার শুটিংয়ে ফিরছেন। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর নয়নতারা এই প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার খবর শোনা গিয়েছিল।

১২ দিন আগে মাদক–কাণ্ড মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে ‘মান্নাতে’ ফিরেছেন আরিয়ান
কোলাজ

প্রায় ১২ দিন আগে মাদক–কাণ্ড মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে ‘মান্নাতে’ ফিরেছেন আরিয়ান। কিন্তু শাহরুখপুত্র এখনো এই ধাক্কা সামলে উঠতে পারেননি। এমনিতে আরিয়ান অন্তর্মুখী। আর এ ঘটনার পর তিনি নিজেকে আরও গুটিয়ে নিয়েছেন। জানা গেছে, আরিয়ান কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন না।

শাহরুখ খান
কোলাজ

সারাক্ষণ মনমরা হয়ে থাকেন। বন্ধুবান্ধবের সঙ্গে দেখাসাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন তিনি। নিজেকে অধিকাংশ সময় ঘরে বন্দী রাখেন। ছেলেকে নিয়ে তাই বেশ চিন্তিত শাহরুখ। তিনি ছেলের সঙ্গে এখন বেশি সময় কাটাচ্ছেন। আরিয়ানকে চোখে চোখে রাখছেন এই বলিউড তারকা।