আল পাচিনো হ্যাঁ বললেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানুশ ও আল পাচিনো
ধানুশ ও আল পাচিনো

শুধু তিনি রাজি থাকলেই হলো। তবেই তামিল ছবিতে দেখা যেতে পারে দুইপারের দুই তারকাকে। ‘দ্য গডফাদার’ ছবির হলিউড তারকা আল পাচিনো আর দক্ষিণী তারকা ধানুশকে দেখা যাবে একই ফ্রেমে। নাম ঠিক না হওয়া ছবিটির পরিচালক কার্তিক সুবারাজ।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ছবির পরিচালক আল পাচিনোর সঙ্গে সময় ও সূচি নিয়ে কথাবার্তা বলছেন। পরিচালক তাঁর এই ছবির একটি অংশে একজন হলিউড তারকা দিয়ে অভিনয় করাবেন। এই অংশে অভিনয়ের জন্য আল পাচিনোকে প্রস্তাব দেওয়া হয়েছে। শুটিংয়ের সময় ও অন্যান্য দিক নিয়ে অভিনেতার সঙ্গে বিস্তারিত কথা হচ্ছে। কথাবার্তা পাকাপাকি হলে আনুষ্ঠানিক ঘোষণা হবে।

যুক্তরাষ্ট্রে ছবিটির বেশির ভাগ অংশের শুটিং হবে। সুতরাং সেখানেই একজন হলিউড তারকাকে দিয়ে শুটিং করানোর পরিকল্পনা তাঁদের। আল পাচিনো হ্যাঁ বললেই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে।


পরিচালক কার্তিকের সঙ্গে ধানুশের এটি প্রথম ছবি। ধানুশকে শেষ দেখা গেছে ‘থোডারি’ ছবিতে। ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় আছে ‘কোডি’ ছবিটি। এনডিটিভি