আলিয়া ও পরিণীতির লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৩ সালের ছবি ‘সাদমা’। শ্রীদেবী ও কমল হাসানের রসায়ন দর্শকের হৃদয় কেড়েছিল। শোনা যাচ্ছে, রিমেক হতে যাচ্ছে বিখ্যাত সেই ছবি। শ্রীদেবীর করা সেই রেশমি চরিত্রে প্রথমে কারিনা কাপুরের নাম শোনা গেলেও থাকছেন না তিনি। এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আলিয়া ও পরিণীতি চোপড়াকে।
কারিনা তখন ‘কি অ্যান্ড কা’র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। ‘স্পটবয়’ পত্রিকার বরাতে বলা হয়েছে, এখন আলিয়া ভাট ও পরিণীতি চোপড়াকে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করবেন লয়েড ব্যাপতিস্তা।
পরিচালক বর্তমানে অভিনয়শিল্পী নির্বাচনের জন্য ভারতে কিছুদিন আছেন। তিনি আলিয়া ও পরিণীতিকে ডাকার আগে স্ক্রিন টেস্ট করবেন। যদিও এখনো রিমেকের জন্য ছবির প্রধান চরিত্রাভিনয়কারীকে নিশ্চিত করা যায়নি। মিসমালিনি