আলিয়া ও রণবীরের বিয়ের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট ও রণবীর কাপুর
আলিয়া ভাট ও রণবীর কাপুর

বিটাউনে শুরু হচ্ছে বিয়ের উৎসব। প্রায় প্রতিদিনই একের পর এক বলিউড তারকার বিয়ে নিয়ে নানা খবর ভেসে আসছে বিটাউনের আকাশে-বাতাসে। ফারহান-শিবানী, অর্জুন-মালাইকা, আরবাজ-জর্জিয়ার পর এবার বলিউডের আর এক রোমান্টিক জুটির বিয়ের প্রস্তুতির খবর পাওয়া গেছে। শোনা যাচ্ছে, এরই মধ্যে নাকি রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

গত বছর থেকেই ডেট করছেন রণবীর-আলিয়া। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের সময় একে অপরের কাছে আসেন তাঁরা। আগেই জানা গেছে, আলিয়া ও রণবীরের পরিবার থেকেও তাঁদের বিয়ের ব্যাপারে সম্মতি আছে। এমনকি তাঁদের দুজনের পরিবার নাকি বিয়ের প্রস্তুতি জোর কদমে শুরু করেছে। শোনা যাচ্ছে, আগামী জুন মাসে বলিউডের জনপ্রিয় এই দুই তারকার আশীর্বাদ হবে। তাঁদের দুজনের পরিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে। আর এ বছর শেষ দিকে বলিউডের এই রোমান্টিক জুটি সাত পাকে বাঁধা পড়বেন।

রণবীর কাপুর ও আলিয়া ভাট
রণবীর কাপুর ও আলিয়া ভাট

নতুন বছর উদ্‌যাপন করে আলিয়া ভাট ও রণবীর কাপুর সম্প্রতি নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরেছেন। রণবীরের পরিবারের সঙ্গে নতুন বছরের শুরুর দিনগুলো কাটিয়েছেন আলিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে রণবীর কাপুর, ঋষি কাপুর, নীতু কাপুর, মেয়ে ঋদ্ধিমা কাপুর, জামাই ভরত সাহানী, নাতনি সমারার সঙ্গে আলিয়াকেও। এ সময় রণবীরের বোন ঋদ্ধিমা আলিয়াকে আংটি উপহার দেন। আংটিতে লেখা আছে ‘এআর’। এর আগেও ঋদ্ধিমা আলিয়াকে হীরার দামি ব্রেসলেট উপহার দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এ বছরও বলিউড এক রাজকীয় বিয়ের সাক্ষী হবে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট
রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন ব্যস্ত তাদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে। ছবিটি এ বছর ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা আছে।