আলিয়া ও সিদ্ধার্থ অবকাশযাপনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা
আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা

বলিউডের তারকা জুটি আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা প্রেম করছেন—এমন খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার খবর বের হলো যে এই দুই তারকা লুকিয়ে নাকি অবকাশযাপনে গেছেন। তবে তাঁদের গন্তব্য কোথায়, সে ব্যাপারে ভারতীয় গণমাধ্যম জানাতে পারেনি।
এর আগেও সিদ্ধার্থ ও আলিয়া লন্ডনে বেশ কিছুদিন একসঙ্গে ছুটি কাটিয়ে এসেছেন। ১৩ জুলাই তাঁদের আবারও একসঙ্গে দেখা যায় ভারতের মুম্বাই বিমানবন্দরে। সেদিন দুজনকে হাত ধরে গাড়ি থেকে নামতে দেখা যায়। আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলে উঠলে দ্রুত তাঁরা সেখান থেকে সরে পড়েন।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ জুটি আলিয়া ও সিদ্ধার্থ তাঁদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি। তবে বিভিন্ন সময় এই প্রেমিকযুগলের লুকোচুরি প্রেম ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। দেখা যাক, তাঁদের এবারের এই লুকিয়ে অবকাশযাপনের বিষয়টি কত দিন গোপন রাখতে পারেন আলিয়া ও সিদ্ধার্থ।