আলিয়া ভাট বিয়ে করবেন, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

বিয়ের সঠিক বয়স কত? বলিউড তারকা আলিয়া ভাট মনে করেন ৩২! সম্প্রতি ছোটবেলার বন্ধু আনুশকা রঞ্জনের প্রথম ছবি ‘ওয়েডিং পুলভ’-এর ট্রেলার ছাড়ার অনুষ্ঠানে নিজের বিয়ে প্রসঙ্গে মন্তব্য করেন আলিয়া। তিনি বলেন, ‘আমার বয়স মাত্র ২২, আমি মনে করি বিয়ের জন্য সঠিক বয়স ৩২। শাদি কা লাড্ডু চেখে দেখার সৌভাগ্য আমার তো হয়নি। আমাকে মনে হয় এ নিয়ে পস্তাতে হবে না।’

কেমন বর চান আলিয়া? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাই তার ভালো রসবোধ থাকবে। আমাকে অবশ্যই হাসাতে হবে তার। এরপর তাকে অবশ্যই সুদর্শন তো হতেই হবে। আমাকে কীভাবে পটাতে হবে, সেটা বলব না। আমাকে যে পেতে চাইবে, তার সে গুণটি অবশ্যই থাকতে হবে।’ সূত্র: আইএএনএস