আলিয়ার জয়ে সোনম যা বললেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট ও সোনম কাপুর
আলিয়া ভাট ও সোনম কাপুর

তাঁরা দুজন একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে একই কাতারে ছিলেন ‘নিরজা’ ছবির সোনম কাপুর ও ‘উড়তা পাঞ্জাব’-এর নায়িকা আলিয়া ভাট। শেষমেশ আলিয়া বিজয়ীর মুকুট পরায় সোনমের মনে চোট লেগেছে। তবে তা রূঢ়ভাবে প্রকাশ করেননি এই অভিনেত্রী। বেশ কৌশলীভাবেই তিনি আলিয়ার জয়ে টিপ্পনী কাটলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

সম্প্রতি অনুষ্ঠিত হলো স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড। এতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। আলিয়ার কাছে হেরে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সোনম কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। তবে সম্প্রতি সোনমকে তাঁর এই পরাজয়ের ব্যাপারে প্রশ্ন করলে স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘দর্শক-শ্রোতার ভালোবাসা পাওয়াই হলো শিল্পীর সবচেয়ে পুরস্কার। তাঁরা যখন মনে করেন যে আমি শিল্পী হিসেবে পুরস্কার পাওয়ার যোগ্য এবং সেই হিসেবেই তাঁরা আমাকে ভালোবাসেন এবং আমার অভিনয়ের প্রশংসা করেন, তখন সেই ভালোবাসার কোনো তুলনা হয় না। তবে পুরস্কার পাওয়ার জন্য আমি আয়োজকদের কীভাবে জোরাজুরি করব? হয়তো অন্য শিল্পীরা এসব জোরাজুরি বা সুপারিশ করতে পারেন একটা পুরস্কারের জন্য। কিন্তু আমার ব্যক্তিত্ব সেটা সমর্থন করে না।’ বাঁকাভাবে সোনম কি তবে বিজয়ী আলিয়াকেই কিছু বললেন? বলিউড লাইফ।