আলিয়ার বিবাহ পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বউয়ের সাজে র‍্যাম্পে আলিয়া ভাট
বউয়ের সাজে র‍্যাম্পে আলিয়া ভাট

বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন আলিয়া ভাট। ভাবছেন, সে কী, আলিয়া এখনই বিয়ে করবেন কেন? এত তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ার দরকারটা কী! না, ভয়ের কিছু নেই। আলিয়া বিয়ে নিয়ে ভাবছেন। তবে এই ভাবনা বাস্তবে রূপ পাবে কমপক্ষে ১০ বছর পর। ২২ বছর বয়সী আলিয়া ঠিক করে ফেলেছেন, ৩২-এ গিয়ে শুরু করবেন ঘর-সংসার।
আলিয়া বলেছেন, ‘এখন আমার মাত্র ২২ চলছে। বিয়ের পোলাওয়ের স্বাদ নেওয়ার জন্য ৩২ সবচেয়ে সঠিক সময়। এখনো যেহেতু শাদি কা লাড্ডু চেখে দেখিনি, আশা করি আমার কোনো অনুশোচনা হবে না।’ তো কেমন বর চান তিনি? ‘অবশ্যই আমাকে প্রচুর হাসাতে হবে, এরপর দেখতে ভালো হতে হবে। আমি তাকে বলে দেব না, কীভাবে আমাকে মুগ্ধ করতে হয়। যে আমাকে ভালোবাসবে, তাকেই খুঁজে বের করতে হবে আমি কিসে মুগ্ধ হই।’ আইএএনএস।