আলিয়ার ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

কিছু ভয় এখনো কাটিয়ে উঠতে পারেননি আলিয়া ভাট। যেমন অন্ধকার নিয়ে তাঁর ভয়। এ কারণে রাতে একলা ঘুমাতে পারেন না। তাহলে কী উপায়? মনের সঙ্গে লড়াই করে আলিয়া অন্ধকার নিয়ে তাঁর এই ভয় কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আসলে সেই ছোট্টটি থাকার সময় তাঁর বোন দুষ্টুমি করে অন্ধকার ঘরে আটকে রাখত তাঁকে। সেই থেকে অন্ধকার নিয়ে মনের ভেতর একটা ভয় শিকড় ছড়িয়ে বসেছে। আলিয়া বলেন, ‘আমি তখন চিৎকার করে কাঁদতাম আর বলতাম আমাকে ঘরের বাইরে বের করতে। হয়তো তখন থেকেই আমার মনে ভয়টা গেঁথে গেছে।’ টিএনএন।