আলিয়ার 'পার্টটাইম'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী কিংবা মডেল তো হলেন এই সেদিন। এখন দুহাতে কাঁড়ি কাঁড়ি টাকাও কামাচ্ছেন। তবে আলিয়া ভাট অনেক আগে থেকে একটা ‘পার্টটাইম’ কাজ করতেন। সেই ছোট্টটি থাকার সময় থেকে। কাজটা এখনো ছাড়েননি। কী কাজ? বাবার শরীর দলাইমলাই করা!
শরীরটা ম্যাজম্যাজ করলে আলিয়ার বিখ্যাত বাবা মহেশ ভাট তাঁর কন্যাকে শরীরের ওপর চড়িয়ে দিতেন। বিনা পারিশ্রমিকে আলিয়া কাজটি করতেন না। এর জন্য তাকে ৫০০ রুপি করে দিতে হতো। কিন্তু আলিয়া এখন বিখ্যাত। অনেক ব্যস্ত। তাই দরও দ্বিগুণ হয়েছে। এখন শরীর দলাইমলাই করে দেওয়ার বিনিময়ে বাবার কাছ থেকে এক হাজার রুপি করে পান।
পিতা-কন্যার এমন মজার একটি মুহূর্ত মহেশ টুইটারে শেয়ার করেছেন, যেখানে আলিয়াকে তাঁর পার্টটাইম কাজটি বেশ আনন্দের সঙ্গেই করতে দেখা যাচ্ছে। মহেশ অবশ্য আক্ষেপ করে বলেছেন, আলিয়া এখন আর এই কাজ করার তেমন একটা সময়ই পায় না! মুম্বাই মিরর।