কৈশোরে বেশ নাদুসনুদুস ছিলেন আলিয়া ভাট। বন্ধুরা তার নাম দিয়েছিল ‘আলু’। পরে এটাই ডাকনাম হয়ে যায়। এখনো খুব কাছের বন্ধুরা ঘরোয়া আড্ডায় তাঁকে এই নামেই ডাকেন।ইনস্টাগ্রাম
২ / ৯
বাবা প্রিয়াঙ্কা চোপড়ার নাম রেখেছিলেন ‘মিঠু’। নামটা তাঁর ভালো লাগেনি। নিজের নাম পাল্টে রেখেছেন ‘মিমি’।
৩ / ৯
আনুশকা শর্মাকে ছোটবেলায় আদর করে ডাকা হতো ‘নুশেস্বর’। স্বামী বিরাট কোহলি এখন তাঁকে ডাকেন ‘নুশকি’।
৪ / ৯
বাড়ির লোকেরা বরুণ ধাওয়ানকে আগে ‘পাপ্পু’ নামে ডাকতেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নামটা নাকি তাঁকে মেক্সিকান এক মাদকসম্রাটের কথা মনে করিয়ে দিত।
৫ / ৯
রণবীর কাপুরের মা নিতু কাপুর তাঁকে ‘রেমন্ড’ নামে ডাকতেন। কারণ, তাঁর কাছে ছেলে রেমন্ড ম্যানের মতোই পূর্ণাঙ্গ মানুষ।
৬ / ৯
অনেকেই জানেন না, ছোটবেলায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে পরিবারের লোকেরা ‘গুল্লু’ বলে ডাকতেন। ছবি: এএফপি
৭ / ৯
কার্তিক আরিয়ান লকডাউনে একটা ভিডিও পোস্টে জানিয়েছিলেন, বাড়িতে তাঁকে ‘কোকি’ বলে ডাকা হতো। আর খাড়া খাড়া চুলের কারণে তাঁকে ‘সেন্টার শক’ বলেও ডাকা হতো। ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৯
সোনম কাপুরকে তাঁর বাবা অনিল কাপুর ‘জিরাফ’ ডাকতেন। লম্বা গলার জন্যই নাকি তাঁর এই নাম। ছবি: ইনস্টাগ্রাম
৯ / ৯
উঠতি বয়সে শহিদ কাপুরকে ‘সাশা’ ডাকা হতো। এখন ভক্তরাও তাঁকে এ নামেই ডাকেন। ছবি: ইনস্টাগ্রাম