আলোকচিত্রীদের মিষ্টি খাওয়ালেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন কারিনা কাপুর খান
আলোকচিত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন কারিনা কাপুর খান

তৈমুর আলি খানের জন্মের আগে থেকেই তাকে ঘিরে হইচই। জন্মের পরও তাতে ভাটা পড়েনি। যে নবজাতকের মা-বাবা বলিউডের প্রথম সারির তারকা তাকে নিয়ে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তার ওপর খোদ নবজাতকের মা-বাবাই মনে হচ্ছে এটাই চাইছেন, যেমন এ হুল্লোড়ের ইতি না টানা হয়। তাই তো এবার কারিনা কাপুর খান নতুন করে তাঁর ছেলেকে উঠিয়ে আনলেন আলোচনায়। ছেলের জন্মের খুশিতে তিনি মিষ্টি বিতরণ করলেন আলোকচিত্রী ও ফটোসাংবাদিকদের মধ্যে।

গত মঙ্গলবার কারিনা কাপুর খান তাঁর ডায়েটেশিয়ানকে নিয়ে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে একটি পণ্যের দূত হয়ে ‘ফেসবুক লাইভ’-এ যান। ওই প্রতিষ্ঠান এ আয়োজন প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিক ও আলোকচিত্রীদের তাদের অনুষ্ঠানে আমন্ত্রণে জানান। আলোকচিত্রীরা অনুষ্ঠানে পৌঁছানোর পর তাতে হাজির হন কারিনা কাপুর খান। তৈমুরের মা গাড়ি থেকে নামার পরই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে মিষ্টিমুখ করার আমন্ত্রণ জানান। পরে নিজ হাতেই উপস্থিত ফটোসাংবাদিকদের মধ্যে সেই মিষ্টি বিতরণ করেন কারিনা। সেই সঙ্গে মিষ্টি যে তৈমুরের জন্মের খুশিতে তিনি খাওয়াচ্ছেন সে কথাও সবাইকে স্পষ্ট করে দেন তিনি।
উল্লেখ্য, কারিনা ও সাইফের দম্পতির প্রথম সন্তান তৈমুর। গত ডিসেম্বরে জন্ম হয় তৈমুরের। কারিনার প্রথম সন্তান হলেও, এই ছেলে সাইফের তৃতীয় সন্তান। বলিউড বাবল।