আলোচনায় আসতেই কী রিয়ার ফটোশুট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী রিয়া সেন
অভিনেত্রী রিয়া সেন

ঢালিউড ও বলিউড দুই জায়গাতেই সমানতালে অভিনয় করছেন অভিনেত্রী রিয়া সেন। রিয়ার একটি টপলেস ছবি সম্প্রতি ইন্টারনেটে জগতে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টপলেস ছবি পোস্ট করেছেন রিয়া। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।
‘ডার্ক চকলেট’ ছবিতে মিনা বোরার ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর অনেক দিন আলোচনাতে নেই এ অভিনেত্রী। এ অবস্থায় আলোচনায় আসার জন্য সাধারণত যা করে থাকেন নায়িকারা; এবার সেটাই রিয়া সেন করলেন কি না, তা জানা মুশকিল! সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন টালিগঞ্জের এ সুন্দরী। যার বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিয়া। একটিতে দেখা যাচ্ছে, পিঠের ওপরে ছেড়ে দেওয়া আছে তাঁর চুল। বাঁকা হয়ে পেছন ফিরে আবেদনময়ী দৃষ্টিতে চেয়ে আছেন তিনি।

অভিনেত্রী রিয়া সেন
অভিনেত্রী রিয়া সেন

রিয়ার সেই সাহসী এবং বোল্ড ছবি ইতিমধ্যে তাঁর অনুরাগীদের মধ্যে বেশ ঝড় তুলেছে। ছবিগুলো নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই এই সাহসী ফটোশুটের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আবার অনেকে সমালোচনা করে বলছেন, আলোচনায় আসার জন্য এমনটি করেছেন তিনি।
১৯৯১ সালে শিশু শিল্পী হয়েছে পর্দায় দেখা যায় রিয়া সেনকে।
ভারতীয় বাংলা সিনেমার কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রিয়া সেনকে সর্বশেষ সৌরভ ভার্মা পরিচালিত ‘সোনালি গার্ল’ নামে স্বল্পদৈর্ঘ্য একটি ছবিতে দেখা গেছে। ‘সোনালি গার্ল’ গত ২১ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পায়। ইকোলজিক্যাল-থ্রিলার ঘরানার এ ছবিতে রাধিকা টাপুর নামের একটি মেয়ের গল্প বলেছেন পরিচালক। সিএনএন।

অভিনেত্রী রিয়া সেন
অভিনেত্রী রিয়া সেন