প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিন চলচ্চিত্র উৎসবের ফোরাম বিভাগ বরাবরই আলোচিত নিরীক্ষামূলক আর অভিনব ঘরানার ছবিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবার এই বিভাগে প্রদর্শিত হচ্ছে ভারতের ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘নিউটন’।
নিউটন নামের এক তরুণকে নিয়ে ছবির গল্প।

ব্যতিক্রমী নামের কারণে হোক বা যে কারণেই হোক, কঠিন নীতি-আদর্শে বিশ্বাসী নিউটন। ভারতের একটি সংঘাতপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে যায় নিউটন। জীবনের ঝুঁকি নিয়েও সে সর্বোচ্চ চেষ্টা করে যায় সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করতে।
ছবিতে নিউটনের ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। ছবির নির্মাতা অমিত মাসুরকার। ২০১৪ সালে তিনি তৈরি করেছিলেন ‘সুলেমানি কিড়া’ নামে একটি ছবি।