আশায় আশায় ১৫ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে একদিন মাত্র ‘ডেটিং’ করতে কত কিছুই না করেছেন ভারতের হরিয়ানার শিখা। প্রিয় তারকার সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য গত ১৫ বছর ধরে অপেক্ষায় তিনি। কিন্তু সেই সুযোগ দিচ্ছে না কোমল পানীয় তৈরির প্রতিষ্ঠান ‘কোকা-কোলা’।

প্রশ্ন ওঠা স্বাভাবিক, এখানে কোকা-কোলা আসছে কেন? শিখা আজ থেকে ১৫ বছর আগে কোকা-কোলা আয়োজিত একটি প্রতিযোগিতায় জিতেছিলেন। ওই সময় কোকা-কোলা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিযোগিতার বিজয়ী ‘কহো না পেয়ার হ্যায়’-খ্যাত তারকা হৃতিকের সঙ্গে একদিন ডেটিংয়ের সুযোগ পাবেন।

১৫ বছর পরও কথা রাখেনি কোকা-কোলা কর্তৃপক্ষ। তাই বলে হাল ছাড়েননি শিখা। কিন্তু অপেক্ষার পালা যে আর শেষ হয় না! সেদিনের সেই ১৭ বছর বয়সী শিখা আজ ৩২ পার করতে চলেছেন। এ পর্যায়ে অধৈর্য হয়ে কোকা-কোলার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা ঠুকেছেন তিনি। ক্ষতিপূরণ চেয়েছেন আড়াই কোটি রুপি। হিন্দুস্তান টাইমস