আসছে কুনাল কাপুরের 'বীরম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনাল কাপুর
কুনাল কাপুর

বলিউড অভিনেতা কুনাল কাপুর টুইটারে তাঁর নতুন ছবি ‘বীরম’-এর টিজার পোস্টার ছেড়েছেন। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে।

টুইটারে প্রকাশিত ‘বীরম’ ছবির টিজার পোস্টার
টুইটারে প্রকাশিত ‘বীরম’ ছবির টিজার পোস্টার



ছবিতে কুনালকে একজন যোদ্ধার ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জয়রাজ নায়ার। মালয়ালম, হিন্দি ও ইংরেজি—তিনটি ভাষায় ছবিটি মুক্তি পাবে।

ছবির পটভূমি ১৪০০ সালে ভারতের কেরালা রাজ্যে স্থাপিত। শেক্‌সপিয়ারের ম্যাকবেথ সেখানে কীভাবে দেখানো হবে—সেটা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। চন্দ্রকলা আর্টসের চন্দ্রমোহন পিল্লাই ও প্রদীপ রাজন ছবিটি প্রযোজনা করেছেন।

এদিকে ছবির পোস্টার দেখে হৃতিক রোশন, অভিষেক বচ্চন, নীল নিতিন মুকেশ ও দিয়া মির্জার মতো বলিউড তারকারা টুইটারে অভিনন্দন জানিয়েছেন কুনাল কাপুরকে। ফিল্মফেয়ার