আসছে ব্রেট লি অভিনীত 'আনইন্ডিয়ান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার হিসেবে ব্রেটলিকে কে না চেনে? কিন্তু অভিনেতা হিসেবে? অবাক লাগবে তাই না? না অবাক হওয়ার কিছু নেই। ব্যাপারটি একেবারে সত্যি। এ তারকা ক্রিকেটার অনুপম শর্মা পরিচালিত ‘আনইন্ডিয়ান’ ছবিতে অভিনয় করেছেন। টুইটারে জানানো হয়, আগামী পাঁচ আগস্ট ভারতে ছবিটি মুক্তি দেওয়া হবে। ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছিল গত বছরের অক্টোবরে।
ভারতীয় বংশোদ্ভুত মীরা নামের এক নারীকে ঘিরে ছবিটির কাহিনী গড়ে উঠেছে। মীরা অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ান এক যুবকের প্রেমে পড়েন। ভারতীয় ও অস্ট্রেলিয়ান এই দুই যুবক যুবতীর প্রেমের কাহিনীই ছবিটির প্রাণ।
ছবিটিতে অস্ট্রেলিয়ান যুবকের চরিত্রে অভিনয় করেছেন ব্রেট লি এবং যুবতীর চরিত্রে অভিনয় করেছেন তানিশা চ্যাটার্জি।
এনডিটিভি মুভিজ