আসছে শচীনের বায়োপিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

২০১৬ ছিল বলিউডের জন্য বায়োপিকের বছর। একের পর এক বায়োপিক মুক্তি পেয়েছে গত বছর। ছবিগুলো ব্যবসাও বেশ ভালোই করেছে। এই বছরের মাঝামাঝি মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’। ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবন নিয়ে তৈরি এই ছবির টিজার মুক্তি পেয়েছিল গত বছর এপ্রিল মাসে। সম্প্রতি শচীন নিজে এই ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
শচীনের বায়োপিক মুক্তি পাবে মে মাসের ২৬ তারিখ। সোমবার তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আপনারা সবাই আমাকে যে প্রশ্ন করছেন এবার তার উত্তর পাবেন। ক্যালেন্ডারে চিহ্ন দিয়ে রাখুন আর মনে রাখুন ২৬ মে দিনটির কথা। শচীনের বায়োপিক মুক্তি পাবে ২৫-৬-২০১৭ তে।’
এ ছাড়া, এই ছবির অফিশিয়াল টুইটার পেজেও মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে।
ক্যারিয়ারের ২০০তম টেস্ট ম্যাচ খেলার পর ২০১৩ সালে শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এখন পর্যন্ত টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের মালিক তিনি। ক্রিকেট জগতে তাঁকে ডাকা হয় ‘লিটল মাস্টার’।
আর বড় আকর্ষণ হলো, শচীনের বায়োপিকে মূল চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন জেমস এর্সকিন। সংগীত পরিচালনায় আছেন অস্কার জয়ী এ. আর রহমান।
বলিউডে কোনো ক্রিকেটারের জীবন নিয়ে এটিই প্রথম ছবি নয়। গত বছর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন ও এম এস ধোনিকে নিয়ে দুটি বায়োপিক মুক্তি পায়। মুম্বাই মিরর।